সাদ্য প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ শেষে ফেরার পথে পদধ্বলিত হয়ে নিহত নিরব মুন্সীর (৫৫) জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় পটুয়াখালী বাউফলের ডালিমা গ্রামে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজে নিহত নিরব মুন্সীর ছেলে পঙ্গুত্ববরনকারী জুলাই যোদ্ধা তাহসিন আল নাহিয়ান ও তার পরিবারের ভরন পোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা প্রতিনিধির মাধ্যমে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিএনপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বাউফলের জামায়াত ইসলামী এমপি প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ, ধানের শীষ প্রার্থী শহিদুল আলম তালুকদার ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় মানুষ।
এর আগে গতকাল বুধবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশগ্রহণ করে ফেরার পথে লোকের চাপে পদধ্বলিত হয়ে ঘটাস্থলে মারা যান নিরব।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তারই ছেলে তাহসিন আল নাহিয়ান গুলিবিদ্ধ হন। তাহসিন এখনও অসুস্থ রয়েছেন।
