নড়াইলে দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত, বাতিল ১৩

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

নড়াইলের দুটি সংসদীয় আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ও ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ মোট ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম

শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

স্থগিতকৃত প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মো.ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী মাওলানা আব্দুল আজিজসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী মো: মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সর্দার এবং  মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এ আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

নড়াইল-১ আসন থেকে ১৫ প্রার্থী এবং নড়াইল-২ আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত