জামালপুর ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

জামালপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুফ আলী।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে সকাল থেকে বিকেল পর্যন্ত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ), জামালপুর-২ (ইসলামপুর) ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

বাতিল প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেস খান, মীর শরিফ হাসান লেলীন, শরিফুল ইসলাম খান ও শওকত হাসান মিয়া, জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন ও মোস্তফা আল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী মো.সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী, ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু ও এ এস এম শাহীনুর রহমান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, তিনটি সংসদীয় আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এরমধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১২ জনের বাতিল করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত