ব্যাটিং ব্যর্থতার মাঝেও সিডনি টেস্টে লিড নিয়েছে ইংল্যান্ড। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশদের লড়াইয়ে রেখেছেন জ্যাকব বেথেল। ৬ষ্ঠ টেস্ট খেলতে নামা বেথেলের এটা প্রথম সেঞ্চুরি। এর আগে গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে ৯৬ রানে আউট হয়েছিলেন। আজ চতুর্থ দিনের খেলা শেষে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে তুলেছে ৩০২ রান। এতে তাদের লিড হয়েছে ১১৯ রানের। ১৪২ রানে অপরাজিত আছেন বেথেল।
আজ বুধবার ৫৬৭ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংসে অল-আউট হয় অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১৬৩ এবং ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ ১৩৮ রানের ঝলমলে দুটি ইনিংস উপহার দেন। শেষদিকে বিউ ওয়েবস্টারও ৮৭ বলে অপরাজিত ৭১ রান করেন। ইংলিশদের হয়ে ৩টি করে উইকেট নেন ব্রাইডন কার্স এবং জস টং। অধিনায়ক বেন স্টোকস নেন দুটি। ১৮৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। কিন্তু তাদের ব্যাটিংয়ের দুরাবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।
দলীয় ৪ রান থেকেই উইকেট পতনের শুরু। দুই ওপেনারের মধ্যে জ্যাক ক্রলি ১ এবং বেন ডাকেট করেন ৪৪ রান। তিনে নেমে ১৬২ বলে সেঞ্চুরি পূরণ করেন বেথেল। দিনশেষে তিনি অপরাজিত ২৩২ বলে ১৪২ রান। তার ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি। আশ্চর্য হলেও সত্য, ইংলিশদের ইনিংসে আর কোনো ফিফটিও নেই। হ্যারি ব্রুক করেছেন ৪২ রান। ব্যাট হাতে দারুণ করার পর অফস্পিনে ওয়েবস্টার নিয়েছেন ৩ উইকেট, বোল্যান্ড নিযেছেন ২টি।
'ভারতে বিশ্বকাপ খেলতেই হবে' এমন আল্টিমেটামের খবরকে অসত্য দাবি বিসিবির
আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনা: কোথায় ঘাঁটি গড়বে স্কালোনির দল?