তোলপাড় স্যোশাল মিডিয়া

প্রেমের গুঞ্জনে সোজাসাপটা জবাব শ্রদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:২১ পিএম

নতুন বছরের শুরুতে রাহুল মোদির সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ায় সোজাসাপটা জবাব দিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার মজার ছলে করা মন্তব্য নিয়ে তোলপাড় স্যোশাল মিডিয়া। হাসতে হাসতে শ্রদ্ধা বলেন, ‘বিয়ে আমি করবই।’ এই ছোট্ট জবাবই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শ্রদ্ধার এই মন্তব্যের পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, তাহলে কি বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী? আবার কেউ বলছেন, এটি তার স্বভাবসুলভ রসিকতা মাত্র। 

তবে বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে কারণ দীর্ঘদিন ধরেই শ্রদ্ধার নাম জড়াচ্ছে রাহুল মোদির সঙ্গে। কান পাতলে শোনা যায়, তাদের বিয়ের গুঞ্জনও। রাহুল মোদি একজন লেখক ও চিত্রনাট্যকার। গত কয়েক মাসে শ্রদ্ধা ও রাহুলকে একসঙ্গে একাধিকবার দেখা গিয়েছে, কখনো ডিনারে, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডায়। এমনকি তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। 

যদিও শ্রদ্ধা কখনো প্রকাশ্যে সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু বলেননি, তবুও সম্প্রতি তিনি নিজেই ইঙ্গিত দিয়েছেন যে তিনি এখন একটি সম্পর্কে রয়েছেন। সেই কারণেই বিয়ে সংক্রান্ত প্রশ্নে তার উত্তর নতুন করে জল্পনা উসকে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত