৩৬৩টি আইফোনসহ ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে প্রকাশ করা হয়নি।

আজ বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন অভিযানের পটভূমি ও অন্যান্য তথ্য তুলে ধরবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত