বেসরকারি টিভি স্টেশন মোহনার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
তসলিম দীর্ঘদিন ধরে মোহনা টিভির শীর্ষ ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন এবং চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকার কাফরুল ও মিরপুর এলাকাকেন্দ্রিক রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তসলিমের পরিচিত বলে জানা গেছে।