হাদির খুনিদের বিচার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির খুনিদের বিচার ও আধিপত্যবাদ প্রতিরোধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেওয়া সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন। তাদের কণ্ঠে শোনা যায়– ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যা, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জেগেছে জেগেছে, ছাত্র আন্দোলন জেগেছে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘তুমি কে, আমি কে, হাদি হাদি’ এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’।

এ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত