ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম। উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন  রিটার্নিং অফিসার মো. আব্দুল মতিন।

এবারের নির্বাচনে ১৬ পদের মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী। ভোট গণনা শেষে মো. আব্দুল কাইয়ুম ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদ ব্যতীত বাকি ১৫টি পদে একক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সাধারণ সদস্যরা।

ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক পদাধিকার বলে ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত