একের পর এক চমক দেখাচ্ছেন হলিউড ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার আসন্ন সিনেমা ‘দ্য ব্লাফ’-এর শোরগোল শেষ হওয়ার আগেই এল আরেকটি সুসংবাদ। এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন এই দেশি গার্ল-খ্যাত এই ভারতীয় অভিনেত্রী।
এইসময়, সংবাদ প্রতিদিনসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগামীকাল রবিবার (১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হোটেল দ্য বেভারলি হিলটনে বসতে যাচ্ছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৮৩তম আসর; যা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনায় মুখর বিনোদন দুনিয়ার বাসিন্দারা। আর সেই অনুষ্ঠানেই গুরুদায়িত্ব পড়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাঁধে। এরই মধ্যে আয়োজকরা ঘোষণা দিয়েছে, বিশ্বনন্দিত হলিউড তারকাদের সঙ্গে এবারের গোল্ডেন গ্লোব উপস্থাপনার দায়িত্বে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া।
এবারের আসরে সঞ্চালক হিসেবে থাকছেন হাইপ্রোফাইল তারকারা। সেই তালিকাতেই জর্জ ক্লুনি, জুলিয়া রবার্ট, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাস, স্নুপ ডগদের সঙ্গে জ্বলজ্বল করছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম। যা নিঃসন্দেহে ভারতের জন্য গর্বের বিষয়। কারণ এই প্রথম কোনো ভারতীয় গোল্ডেন গ্লোব সঞ্চালনার দায়িত্ব পেলেন।
প্রসঙ্গত, ২০১৭ সালে গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রথমবার পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর ২০২০ সালে দ্বিতীয়বার তাকে দেখা যায় মর্যাদাপূর্ণ এই পুরস্কারের অনুষ্ঠানে। ছয় বছরের বিরতির পর এবার এক আয়োজনে বড় একটি দায়িত্ব পেতে যাচ্ছেন এই বলিউড ডিভা।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৮৩তম এই আসরে দেখা মিলতে যাচ্ছে আমান্ডা সাইফ্রেড, আয়ো এডেবিরি, চার্লি এক্সসিএক্স, ক্রিস পাইন, কনর স্টোরি, কোলম্যান ডোমিঙ্গো, ডাকোটা ফ্যানিং, ডেভ ফ্রাঙ্কো, ডায়ান লেন, হাডসন উইলিয়ামস, হেইলি স্টেইনফেল্ড, জেসন ব্যাটম্যান, জো কেরি, জুড অ্যাপাটো, জাস্টিন হার্টলি, ক্যাথরিন হান, কিগান-মাইকেল কি, কেভিন বেকন এবং কেভিন হার্টদের মতো একঝাঁক খ্যাতনামা তারকা।
গায়কের ঘনিষ্ঠ চুম্বনে তারা সুতারিয়ার সম্পর্কে ভাঙন!
মুসাব্বির হ/ত্যা/র বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
মেসির সঙ্গে আমার কথা হয়েছে, সে প্রস্তুত: স্কালোনি