চলে যাচ্ছেন রসিংটন, 'কমিটির টিম'-এর কি হবে

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

নামটা চট্টগ্রাম রয়্যালস তবে বন্দরনগরীর রাজকীয় দলটি বিপিএল শুরুর আগেই ফকির হওয়ার দশা! খেলা মাঠে গড়াবার ঠিক আগের দিন ট্রায়াঙ্গল সার্ভিসেস লিমিটেড জানিয়ে দেয়, তারা দল চালাতে পারবে না কারণ টাকা নেই। সেই দলের দায়িত্ব নেয় বিসিবি। কোন স্পনসর নেই, তাই দলের জার্সিতে কোন প্রতিষ্ঠানের লোগোও নেই। নেই বিদেশী তারকা। ডুবতে বসা চট্টগ্রাম দলটাকে আক্ষরিক অর্থে বাঁচিয়ে দিয়েছেন অ্যাডাম রসিংটন। এই ইংরেজ ব্যাটসম্যান ৬ ম্যাচে ২৫৮ রান করেছেন ১৪০ স্ট্রাইক-রেটে।

তবে আঙ্গুলের চোটে বিপিএল শেষ হয়ে গেছে এই উইকেট-রক্ষক ব্যাটসম্যানের। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন রসিংটন। একই জায়গায় আগেও আঘাত পাবার ইতিহাস থাকায় আর ঝুঁকি নিচ্ছেন না তিনি।

চট্টগ্রাম রয়্যালসের একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন, এই বিপিএলে আর খেলছেন না রসিংটন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত