যমুনা সেতুর রেলিংয়ে ট্রাক, যানচলাচল বন্ধ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম

যমুনা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ট্রাক সেতুর রেলিংয়ে উঠে যাওয়ায় প্রায় এক ঘণ্টা উত্তরবঙ্গগামী লেনে যানচলাচল বন্ধ ছিল। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাত্রা করা ট্রাকটি সেতুর মাঝামাঝি পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ওপর উঠে পড়ে। এতে উত্তরের লেনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘ট্রাকটি বিকল হওয়ায় সেতুর লেনে অস্থায়ীভাবে যান চলাচল বন্ধ হয়। দ্রুত রেকার দিয়ে ট্রাক সরানোর পর চলাচল স্বাভাবিক হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত