বাণিজ্য উপদেষ্টা

আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যে কোনও প্রভাব পড়বে না

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

আইপিএল থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলেও এতে বাণিজ্যে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আজ রবিবার (১১ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দিন বলেন, কিছুক্ষেত্রে আমদানি কমানোর কারণে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। সব দেশের সাথেই উদার বাণিজ্যে করতে চায় বাংলাদেশ।

তিনি আরও বলেন, বাণিজ্য উদারীকরণ করতে শর্ত শিথিল করে আমদানি নীতি আদেশ জারি করা হচ্ছে। মন্ত্রিপরিষদে এ প্রস্তাব উপস্থাপন করা হবে। আমরা নতুন আইপিও করছি, বাণিজ্য উদারীকরণ, অন্তর্ভুক্তি এবং ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে কাঠামোগত ও পদ্ধতিগত পরিবর্তন আনছি বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত