সিলেট টাইটান্সের কাছে পাত্তাই পেল না রংপুর রাইডার্স। দারুণ বোলিংয়ে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট রংপুরকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে সিলেট। সেটাও আবার ১৫ বল হাতে রেখে। জয়ের পথে অপরাজিত ফিফটি করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের বোলিং তোপে পড়েছিল রংপুর। দলীয় ১ রান থেকে উইকেট হারানোর শুরু। টপ অর্ডারে লিটনের ১২ বলে ২২ রানের ক্যামিও ছাড়া আর কেউ দাঁড়তেই পারেননি। ইফতিখার ২০ বলে ২৭, খুশদিল ২৪ বলে ৩০ আর মাহমুদউল্লাহ ২৩ বলে করেন ২৯ রান। ৭ ব্যাটার দুই অংকে যেতে পারেননি, এর মাঝে তিনজনই আউট হয়েছেন শূন্য রানে। সিলেটের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও শহীদুল ইসলাম। দুটি নিয়েছেন মঈন আলী।
রান তাড়ায় ৫৪ রানের উদ্বোধনী জুটি উপহার দেন সিলেটের তৌফিক খান (৩৩) আর পারভেজ ইমন। অনেকটা ধীরে খেলে ৪১ বলে ফিফটি পূরণ করেন ইমন। এছাড়া আরিফুল ইসলাম ২৬ বলে করেন ২১ রান। আফিফ হোসেনের সংগ্রহ ১৫ বলে ১২। ১৭.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সিলেটের স্পিনার নাসুম আহমেদ। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে সিলেট টাইটান্স।
রোহিতের আউটে উল্লাস: দর্শকদের আচরণ ভালো লাগেনি কোহলির
ফাইনালে কখনো হারেন না হান্সি ফ্লিক: কী এর রহস্য?