ময়মনসিংহের ত্রিশালে ফিসারি থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানা ও এলাকাবাসি সূত্রে জান যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মঠবাডড়ি উত্তর পাড়া গ্রামের জনৈক্য আরিফ বিল্লাহ ভূঁইয়ার এগ্রোটেক ফিস ফার্মের ফিসারিতে মাছ ধরার সময় হটাৎ উদয় শীল (৪০) নামের এক জনের লাশ ভেসে উঠে। পরবর্তীতে স্থানীয় ফিসারির জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর দিলে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। উদয় শীল উপজেলার চিকনা মনোহর গ্রামের বীজয় শীলের ছেলে।
ত্রিশাল ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
