গত মঙ্গলবার অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে ধরেশ্বরী জোনের খেলায় ঢাকা জেলাকে ২-১ গোলে হারিয়ে এ গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক রাজবাড়ী। রাজবাড়ী স্টেডিয়ামে ফরিদপুর ও শরীয়তপুরের মধ্যে হওয়া গ্রুপের অন্য ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
রাজাবাড়ী-ঢাকা ম্যাচে শুরুতেই লিড নিয়েছিল ঢাকা জেলা। ১৩ মিনিটে শিশির রাজবংশী কাউন্টার অ্যাটাক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ঢাকাকে এগিয়ে নেন। ২১ মিনিটে রাজবাড়ী জেলা সমতায় ফেরে। নাসিম খানের কর্নারে হেড করে গোল করেন সামিউল হাসান। বিরতির পরপরই রাজবাড়ীর হয়ে জয়সূচক গোলটি করেন আরাফাত সিকদার। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে রাজবাড়ী গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকাও সেমিতে তাদের সঙ্গী হয়েছে ৪ পয়েন্ট নিয়ে।
এ গ্রুপের অন্য ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবে ফরিদপুর ও শরীয়তপুরে কেউই সেই ম্যাচে জয় পায়নি। তাই দু-দলকেই বিদায় নিতে হয়েছে।
