হঠাৎ উত্তাল খুবি ক্যাম্পাস

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস মধ্যরাতে হঠাৎ উত্তাল হয়ে উঠে। কোর্স রেজিস্ট্রেশন ফি কমানো, রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি এবং ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিলের দাবিতে এই উত্তাল হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে জড় হন শিক্ষার্থীরা। পরে মিছিল তারা নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন, খান বাহাদূর আহছানউল্লা ও খান জাহান আলী হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করেন।

শিক্ষার্থীরা জানান, বর্তমানে নির্ধারিত কোর্স রেজিস্ট্রেশন ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিকভাবে চাপ সৃষ্টি করছে। এ ছাড়া স্বল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে ছাত্র প্রতিনিধি সিস্টেম বাতিল করে সরাসরি ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান তারা। 

রেজিস্ট্রেশন বাড়ানোর বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান জানান, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির বিষয়ে প্রশাসন থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তাহলে কীভাবে বাড়ল! আইসিটি সেলের ত্রুটি বা যার তথ্য নিয়ে মেলানো হয়েছে তার অনেকগুলো রিটেক থাকতে পারে। রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি।

উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান জানান, টেকনিক্যালি কোনো ঝামেলা হতে পারে। কিন্তু প্রশাসন কোনো রেজিস্ট্রেশন ফি বাড়ায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত