র্যাব-১৪ ময়মনসিংহের একটি দল অপহরণ মামলার প্রধান আসামি মো. শান্তকে (২৫) গ্রেপ্তার করেছে।
র্যাব জানায়, ভিকটিম (১৫) একজন মাদরাসা শিক্ষার্থী। মাদরাসায় যাতায়াতের পথে আসামি মো. শান্ত তাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত।
ভিকটিম তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ২ নভেম্বর ভিকটিম বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আসামি ও তার অজ্ঞাতনামা সহযোগীরা জোরপূর্বক তাকে একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব আসামি গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান ও অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ জানুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. শান্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
চবিতে বিশাল নিয়োগ সিন্ডিকেটে দুদকের অভিযান!