প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পথে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনার উদ্দেশে রওনা হয়।
এর মধ্য দিয়ে দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান।
এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাজনৈতিক কোনো এজেন্ডা নেই।
