খালেদা জিয়ার কবর জিয়ারত জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতদের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

আজ শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জকসুর ছাত্রদল-সমর্থিত প্যানেলের নবনির্বাচিতরা। 

‎এ সময় ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব, নবনির্বাচিত পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক রিয়াসাল রাকিব, পরিবহন সম্পাদক মাহিদ হাসান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক তাকরিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ‎প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। ৩০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। জকসু নির্বাচন থাকায় আমরা আসতে পারিনি। আমরা তার অবদানের কথা আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত