সময়ের মেধাবী চিত্রপরিচালক রায়হান রাফী ও নায়িকা তমা মির্জার মধুর রসায়ন ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছে। বেশ কিছুদিন ধরে তমার সঙ্গে সম্পর্ক নেই রাফীর, এমনটাই শোনা যাচ্ছে সিনেমাপাড়ায়। বর্তমানে একলা চলো নীতিতে চলতে শুরু করেছে এই জুটি। সম্প্রতি দুটি সিনেমা নির্মাণ করেন রায়হান রাফী। অনেক নতুন তারকা নিয়ে করলেও সিনেমা দুটিতে তমা নেই।
এদিকে নতুন বছরে যে দুটি সিনেমায় তমা মির্জাকে দেখা যাবে সেগুলোর কোনোটারই পরিচালক রাফী নন। একটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল অন্যটির পরিচালক হাসান মোরশেদ। দোদুল পরিচালিত সিনেমাটির নাম ‘জলযুদ্ধ’। হাসান মোরশেদের সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, একটি ছবিতে আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে, অন্যটিতে মৌখিক কথাবার্তা চালাচ্ছেন তমা। দোদুল পরিচালিত ছবিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী। আর হাসান মোরশেদের ছবিতে তার সহশিল্পী শরীফুল রাজ। আর এর মাধ্যমেই জোড়ালো হলো, রাফীর সঙ্গে তমার বিচ্ছেদের গুঞ্জন।
তবে এসব বিষয়ে আপাতত মুখ খুলতে রাজি নন তমা। দুই ছবির পরিচালকের সঙ্গে প্রতিবেদকের কথা হয়েছে, এমনটা বলার পর তমা বলেন, ‘দুটি ছবির গল্প শুনেছি। দুটিই দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যে কোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবে। এর বেশি আপাতত কিছুই বলতে পারব না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে জানালেই সবাই জানতে পারবেন।’
টিভিতে আজ যা দেখবেন
উত্তরায় এলিট ফোর্স সদস্যকে মারধর করে আগ্নেয়াস্ত্র ছিনতাই
টেকসই উন্নয়নে বিজ্ঞানভিত্তিক গবেষণার বিকল্প নেই