চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত এক যুগ আগে শুটিং শেষ করা ‘মন বোঝে না’ সিনেমা মুক্তি পেয়েছে গেল সপ্তাহে। এত বছর ছবির কোনো খবর না থাকলেও এবার হুট করেই মুক্তি দেওয়ায় প্রযোজক অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চূড়ান্ত অপেশাদার আচরণের অভিযোগ আনলেন ছবিটির নায়িকা তমা মির্জা। সেইসঙ্গে প্রকাশ করলেন বিরক্তিও। ২০১৩ সালের সেই ছবি মুক্তি নিয়ে কোনো খবর ছিল না প্রযোজনা প্রতিষ্ঠানের। হঠাৎ করে গত শুক্রবার দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। তবে মুক্তির আগে-পরে ছবিটির প্রচারণায় দেখা যায়নি ছবির নায়ক-নায়িকা আরিফিন শুভ ও তমা মির্জাকে। জানা গেছে, ২০১৪ সালে আয়েশা সিদ্দিকা পরিচালিত এ ছবিটির পুরো শুটিং শেষ হয়। অভিনয়শিল্পীরা তাদের পক্ষ থেকে সব কাজ শেষ করে দেন।ছবিটিও মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কিন্তু তারপরও প্রযোজক মুক্তি দেননি।
এ প্রসঙ্গে তমা মির্জা গণমাধ্যমে বলেন, ‘১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল। গণমাধ্যমে তমা মির্জা বলেন, ‘১১ বছর আগে আমরা শুটিং শেষ করেছি। ওই সময় অনুযায়ী ছবিটি সময়োপযোগী ছিল।অনেক টাকা বিনিয়োগ করে শুটিং করা হয়েছিল। আমরাও সেভাবে কাজ করেছি। এরপর দীর্ঘ সময়ে শুভ ভাই ও আমি—আমরা অনেকটাই বদলে গেছি। আমাদের অভিনয়, চিন্তাভাবনা ও আউটলুক—সবকিছুতে একটা পরিবর্তনও এসেছে। এই সময়ে এসে দর্শকেরা আমাদের সমসাময়িক কাজের সঙ্গে তুলনা করলে এটা ছবির জন্য ক্ষতি।]
