পার্বতীপুরে ১০ জনের জেল-জরিমানা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে মাদকসেবী, চোর ও জুয়া খেলার অপরাধে ৯ জনের জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ জানুয়ারি) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু ভ্রাম্যমাণ।

গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে পার্বতীপুর শহরের সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ ফারুকের নেতৃত্বে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) উজ্জল কুমার মৈত্র, পুলিশের উপপরদির্শক নৃপেন্দ্রনাথ বর্মণ, রেজাউল করিমসহ একদল পুলিশ তাদেরকে আটক করে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মাদকসেবী মো. দূর্জয় (২৬), চুরির অপরাধে সরকারপাড়া মহল্লার মো. সাগর (২৮) ও সাজিমুল ইসলামকে (২৮) এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া হরিরামপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম (৩৪), আলতাফ হোসেন (৫০), আক্তারুজামান (৪৭), সাকিনুর (৪২), রিয়াজুল হক (৫৫), রেজাউল করিম (৪৪) ও মোহাম্মদ আলী (৫৮)সহ সাত জুয়াড়ির  প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এবিষয়ে পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো.মাহমুদ হুসাইন রাজু বলেন, আটক মাদকসেবী ও চোরকে সাজা দেওয়া হয়েছে। বাকি সাত জুয়াড়ি প্রত্যেককে জরিমানা করা হয়। ভবিষ্যতে তারা আর জুয়া খেলবে বলে মুচলেকা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত