দুর্দান্ত পারফর্ম করেও পাকিস্তান সিরিজে নেই স্টিভ স্মিথ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া দল পাকিস্তানে যাবে। তবে এই সফরের দলে জায়গা হয়নি চলতি বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফর্ম করা স্টিভ স্মিথের। পাশাপাশি, গ্লেন ম্যাক্সওয়েলও বিশ্রামে থাকবেন, যাতে তিনি বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন।

অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি জানান, ‘স্টিভ স্পষ্টতই বিগ ব্যাশ লিগের তুলনায় আন্তর্জাতিক মানে এক ধাপ এগিয়ে আছে। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের ওপেনিং পজিশনে তার প্রতিদ্বন্দ্বিতা চলছে মিচেল মার্শ ও ট্রাভিস হেডের সঙ্গে। স্টিভ যেকোনো পজিশনেই ব্যাট করতে সক্ষম, সে দুর্দান্ত ফর্মেও আছে। তবে মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। তাই এবারের দল নির্বাচন করা একটি কঠিন সিদ্ধান্ত ছিল।’

অস্ট্রেলিয়ার সাদা বলের দলে নতুন মুখ হয়ে এসেছেন জ্যাক এডওয়ার্ডস এবং মাহলি বিডম্যান। দুজনের মধ্যে মাহলিকে নিয়ে বেইলি বলেন, ‘মাহলি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার পারফরম্যান্স এবং বিভিন্ন ভূমিকা দলকে শক্তিশালী করেছে। আশা করা যায়, এবার তার আন্তর্জাতিক অভিষেক হয়ে যাবে।’

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড:  মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জাভিয়ের বার্টলেট, মাহলি বিডম্যান, কুপার কনোলি, বেন ডুয়ার্শুইস, জ্যাক অ্যাডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইনগলিস, ম্যাথু কুনেম্যান, মিচ ওয়েন, জশ ফিলিপ, ম্যাথু রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত