দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

সংযুক্ত আরব আমরাত রাস আল খাইমাহ প্রবাসী মিসেস নাজমুন নাহার বুবলীর দ্বিতীয় সন্তান শাহীল জামান (১২) সড়ক দুর্ঘটনায় আজ ২২ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় উম্ম আল কোয়াইন শেখ খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দুবাই থেকে রাস আল খাইমাহ ফেরার পথে সপরিবার এক মর্মান্তিক সড়ক প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হন।

বলীর ছোট ছেলে শাহিল জামান মাথায় মারাত্মক  আঘাত পেয়ে  স্থানীয় উম্ম আল কোয়াইন শেখ খলিফা হাসপাতালে আইসিইউ-তে লাইফ সাপোর্টে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বুবলী তার স্বামী ও তার একমাত্র  কন্যা প্রাথমিক চিকিৎসার পর স্বস্তিদায়ক অবস্থায় ছিলেন।

জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে রাস আল খাইমাহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাহিল। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে উম্ম আল কোয়াইন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে যান তিনি।

সাহিলের অকাল মৃত্যুতে আরব আমিরাতে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত