ফরিদপুর

খালাবাড়ির উদ্দেশে বের হয়ে ১৬ দিন ধরে নিখোঁজ দুই তরুণী!

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

ফরিদপুরের চরভদ্রাসনে খালার বাসায় বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে গত ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে দুই তরুণী। তারা হলেন উপজেলার পশ্চিম চরসালেপুর গ্রামের মানিক মোল্যার মেয়ে মানিয়া আক্তার (১৬) ও পাশের বাড়ির শেখ মাসেমের মেয়ে শাহেদা আক্তার (১৫)।

স্থানীয়রা জানায়, গত ৮ জানুয়ারি দুপুরে ওই দুই তরুণী পার্শ্ববতী সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামে খালাবাড়ি বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে খালাবাড়িসহ আত্নীয় স্বজনদের বাড়ি অনেক খোঁজাখুঁজি করেও ওই দুই তরুণীর সন্ধান পায়নি পরিবার। পরবর্তীতে নিখোঁজের বিষয়টি জানিয়ে পরিবারের পক্ষ থেকে চরভদ্রাসন থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়। 

এ বিষয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রিফাত উদ্দিন বলেন, দুই তরুণীর নিখোঁজের ঘটনায় তদন্ত কাজ চলছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে ঘটনার দিন বাড়ি থেকে বের হয়ে তারা একটি ভাড়ার মোটরসাইকেল যোগে পদ্মা নদীর ট্রলার ঘাট পর্যন্ত গিয়েছিলেন। সেই সময় মোটরসাইকেলে বসে তরুণীরা অজ্ঞাত কাউকে পদ্মা নদীর অপর পারে অপেক্ষা করতে অনুরোধ করছিল বলে চালকের কাছ থেকে জানতে পেরেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত