অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, কার্লো আনচেলত্তিকে দীর্ঘমেয়াদে কোচ হিসেবে রাখতে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। প্রখ্যাত এই ইতালিয়ান কোচেরও কোনো আপত্তি ছিল না। এবার জানা গেল, উভয় পক্ষের মাঝে মৌখিক ঐক্যমত হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হবে বলেও আশা করা হচ্ছে।
ফুটবলবিশ্বে তোলপাড় ফেলে দিয়ে গত বছর রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলের কোচ হিসেবে যোগ দেন আনচেলত্তি। তার ছোঁয়ায় যেন ম্যাজিকের মতো বদলে যেতে থাকে ভগ্নপ্রায় ব্রাজিলিয়ান ফুটবল। ম্যাচ জয়ের পাশাপাশি পারফর্মেন্সেও আসে লক্ষ্যণীয় অগ্রগতি। এই আনচেলত্তিকে পেতেই ২০২২ বিশ্বকাপের পর থেকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল সিবিএফ।
জানা গেছে, ছুটি শেষে শুক্রবার আনচেলত্তির রিও ডি জেনেইরোতে ফেরার কথা। বর্তমানে চুক্তির আনুষ্ঠানিক দিক ও শর্তাবলী সিবিএফের আইন বিভাগের মাধ্যমে যাচাই করা হচ্ছে। নতুন চুক্তিতে তার বর্তমান শর্তাবলী বজায় থাকবে, যার মধ্যে রয়েছে বার্ষিক ১০ মিলিয়ন ইউরো বেতন, তবে পারফরম্যান্স বোনাস সামঞ্জস্য করা হতে পারে।
কোচ আনচেলোত্তি জানিয়েছেন, বর্তমান কাজের পরিবেশ তার বেশ পছন্দ। পরিবারকে সময় দেওয়ার সুযোগও তিনি পান। সিবিএফ এবং আনচেলত্তির মধ্যে চুক্তি নবায়ন নিয়ে আলোচনাটি ছিল স্বাভাবিক ও পারস্পরিক সম্মতিপূর্ণ। তার অধীনে রাফিনহাদের পারফর্মেন্স ইতিমধ্যেই ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।
স্কটল্যান্ডকে ইচ্ছে করে বিশ্বকাপ থেকে বিদায় করল পাকিস্তান!
মেসিকে কাঁদিয়ে আর্জেন্টিনার চক্ষুঃশূল হয়েছিলেন যে রেফারি
আবারও চিঠি! ভেন্যু বদলের জন্য আইসিসিকে অনুরোধ করেই যাচ্ছে বিসিবি