আচরণবিধি লঙ্ঘন করায় পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, জামায়াত আমিরের জনসভা উপলক্ষে তোরণ, বিলবোর্ড, ব্যানার দেওয়ায় তাকে শোকজ করা হয়।
