গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের ৪৮ ঘন্টা পর রিয়া আক্তার নামে চৌদ্দ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে তাকে উদ্ধার করে রাতে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
এর আগে, ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রিয়া আক্তার নিজবাড়ী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
রিয়া উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামের রাজু মিয়ার মেয়ে। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, এ ঘটনায় রিয়ার বাবা (পিতা) রাজু মিয়া শনিবার (২৪ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ থানায় একটি ডায়েরি করেন, (যার ডায়েরি নম্বর ১১৯৫/২৬)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এরই প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহার করে গাজীপুর পুলিশের সহযোগিতায় ওই কিশোরিকে উদ্ধার করা হয়।
