বেনাপোল স্থলবন্দর

ভারত থেকে বিস্ফোরক আমদানি, বন্দরে সতর্কতা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। আমদানি পণ্য অত্যন্ত বিপজ্জনক হওয়ায় বন্দর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়। বিস্ফোরক বহনকারী ভারতীয় ৮টি ট্রাকে চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড দিয়ে  শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে প্রবেশ করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কাজ পরিচালনার জন্য এই বিস্ফোরকগুলো আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান ‘মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড’ও  রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের  ‘সুপার শিভ শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড’।

বিপজ্জনক পণ্য হওয়ায় জনবহুল বন্দর এলাকায় এই বিস্ফোরক রাখা নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়। তবে নিরাপত্তা নিশ্চিত করতে বন্দর কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। 

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বিস্ফোরকের চালানটি বন্দরে আসার পর থেকেই কাস্টমস, বন্দর নিরাপত্তা বিভাগ, পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত তদারকি ও সমন্বয়ের মাধ্যমে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত