ঢাকা-১৮ আসনের প্রার্থীর ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকাল ৯টায় খিলক্ষেত ডুমনি নূর পাড়া আলিম মাদরাসায় নির্বাচনী প্রোগ্রাম করছিলেন। এই সময় দলবল নিয়ে অতর্কিত হামলা করেন বিএনপির সভাপতি দিদার মোল্লা বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।

আরিফুল ইসলাম বলেন বলেন, বিএনপির সন্ত্রাসীদের হামলা নূর পাড়া আলিম মাদরাসার প্রিন্সিপাল বরকতউল্লাহ এবং তার বড় ভাই হেদায়েতুল্লাহসহ ১২ জন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরো বলেন, আমার সহযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলছে। এইখান থেকে আমার লাশ যাবে তবুও প্রোগ্রাম করে যাব ইনশাআল্লাহ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত