সিরিয়ায় ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৫

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ এএম

উত্তর সিরিয়ার তিশরিন ও কারা কোজাক বাঁধের আশপাশে ল্যান্ডমাইনের বিস্ফোরণে অন্তত ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি)দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন আলেপ্পো মিডিয়া ডিরেক্টরেট । বিবৃতিতে বলা হয়েছে, কুর্দি সেনাদল এসডিএফ সরে যাওয়ার আগে এসব ল্যান্ডমাইন বসিয়েছিল এবং তারা স্থানীয় বাসিন্দাদের সিরীয় সরকার নিয়ন্ত্রিত এলাকায় ফিরে যাওয়ার পথও বাধাগ্রস্ত করছে।

ডিরেক্টরেট আরও জানিয়েছে, কুর্দি সমর্থিত মিলিশিয়ারা কয়েকটি গ্রামে বেসামরিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। পাশাপাশি অবরোধ ও মানবিক সাহায্য বন্ধ থাকায় ৫০ হাজারেরও বেশি মানুষ এখনও আটকা পড়ে আছেন। এই পরিস্থিতিতে রেড ক্রস ও সিরীয় আরব রেড ক্রিসেন্টের সঙ্গে সমন্বয়ে সাহায্যকর্মীরা সীমিত ও বিপদজনক পথ পাড়ি দিয়ে খাদ্য ও চিকিৎসা সরবরাহ করছে।  

স্থানীয়দের সতর্ক করা হয়েছে যে, নিরাপত্তা বাহিনী ও প্রকৌশলী দল ল্যান্ডমাইন সরিয়ে এলাকায় নিরাপত্তা পুনঃস্থাপন না করা পর্যন্ত সংযোগরেখার পাশে গ্রামে প্রবেশ করা উচিত নয়। ডিরেক্টরেট  এসডিএফ কে আহ্বান জানিয়েছে যে, তারা সিরীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রবেশের জন্য স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন করুক, যাতে বেসামরিকদের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত