সরকারের কাছে ন্যান্সির দাবি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। চিঠিতে প্লে-ব্যাকের সঙ্গে জড়িত শিল্পীদের চলচ্চিত্রশিল্পী হিসেবে বিবেচনা এবং সে অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়ার দাবি তুলেছেন; সেখানে চলচ্চিত্রের সংগীতসংশ্লিষ্টদের পক্ষে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। ন্যান্সির দাবি, চলচ্চিত্রের বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পেলেও প্লে-ব্যাকের মানুষ বিএফডিসির সুযোগ-সুবিধা পান না। 

এমনকি এফডিসিতে যেসব সংগঠন আছে, সেগুলোতেও তাদের সদস্যপদ নেই। এসব বিবেচনায় রেখে এফডিসিতে প্লে-ব্যাক শিল্পীদের একটি নির্দিষ্ট কার্যালয় এবং যাবতীয় সুযোগ প্রদানের আহবান জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত