জ্যোতি-সোবহানার বিস্ফোরক ব্যাটিংয়ে বাংলাদেশের বিশাল জয়

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলা আগেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ নিয়মরক্ষার। তার একটিতে আজ স্কটল্যান্ডকে ৯০ রানে গুড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতেো বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা এবং সোবহানা মোস্তারী। দারুণ ব্যাটিং করেছেন দিলারা আক্তারও।

নেপালের কীর্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৯১ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ আর জুয়াইরিয়া ফেরদৌস ২২ বলে ২২ রান করেন। ৬৭ রানের ওপেনিং জুটি ভাঙার পর মিডল অর্ডারে ঝড় তোলেন জ্যোতি আর সোবহানা। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ১০০ রানের বিস্ফোরক জুটি। স্কটল্যান্ডকে পাত্তাই দেয়নি বাংলাদেশ।

দুজনের মধ্যে জ্যোতি ৩৫ বলে ৫ চার ৩ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন, স্ট্রাইকরেট ১৬০। আর সোবহানা খেলেন ২০৪ স্ট্রাইকরেটে ২৩ বলে ৫৬ রানের টর্নেডো ইনিংস, যাতে ছিল ৭টি চার এবং ২টি ছক্কার মার। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান তুলতে সক্ষম হয় বল হাতে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন পেস তারকা মারুফা আক্তার। এছাড় স্বর্ণা আক্তার নেন ১৩ রানে ২ উইকেট। নাহিদা এবং রাবেয়া একটি করে উইকেট নিয়েছেন। সুপার সিক্সে বাংলাদেশের শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত