জামায়াত আমির

৫ আগস্টের পর বলেছি প্রতিশোধ নেব না, আমরা কথা রেখেছি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত জনসভায় জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকে দেশে ফিরেছেন, যাদের কারণে নির্বাচনে কথা বলার সুযোগ পেয়েছেন আজ তারাই তাদেরকে অস্বীকার করছেন- লজ্জা, লজ্জা ---লক্ষ্মীপুরে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ শুক্রবার বিকালে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমীর আরো বলেন, ৫ আগস্ট এরপর আমরা বলছি প্রতিশোধ নিবো না আমারা ক্ষমা করে দিয়েছি। আমারা আমাদের কথা রেখেছি। কারো বিরুদ্ধে মামলা ও হামলা করিনি আমরা। চাঁদাবাজি, দখল দারির সাথে আমারা জড়িত নই। কোন অবস্থাতে দেশে যেন আবার নতুন করে ফ্যাসিজম ফিরে না আসে তাই জনগণকে গণভোটে হ্যাঁ প্রদানে আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে ১১ দলীয় জোটকে নির্বাচিত করে, আমরা জাতিকে আর বিভক্ত হতে দেবো না। পুরনো কাসুন্দি নিয়ে কামড়া–কামড়ি করবো না। পেছনের দিকে দৌড়াবো না; যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। আগামীতে যুবকদের হাতে বাংলাদেশের নেত্বত্বে দিতে চাই। লক্ষ্মীপুরে এশিয়ার বিখ্যাত মৎস্য হ্যাচারি দুর্নীতির কারণে বন্ধ এর উপক্রম। লক্ষ্মীপুরে মেঘনা নদীভাঙ্গন রোধে কাজ করা হবে।

ডা. শফিকুর রহমান, যুবকদের উদ্দেশ্যে করে বলেন, ‘আমরা দেশের যুবকদের বেকার অবস্থায় দেখতে চাই না।আমরা বেকারদের ভাতা দিয়ে অসম্মানিত করতে চাই না।আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না।তোমরা বেকার ভাতার জন্য কোনো দাবি জানাও নি।বেকার ভাতা দিয়ে তোমাদের অপমানিত করতে চাই না। তোমাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলবো। প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেবো।’

তিনি বলেন, সেদিন প্রতিটি যুবক গর্বের সঙ্গে বলবে ‘আমিই বাংলাদেশ, আমায় দেখে বুঝে নাও বাংলাদেশ কি জিনিস।’ সভায় তিনি লক্ষ্মীপুর-১ আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী এম আর হাফিজ উল্যাহর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন।’

জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম,এটি এম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকসুর ভিপি সাদিক কায়েম, শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী, জাকসুর জিএস মাজহারুল ইসলাম এবং চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুর নবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান প্রমুখ।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত