সৌদি আরবের আল-ইত্তিহাদ ক্লাবের সঙ্গে ফরাসি স্ট্রাইকার কারিম বেনজেমার সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। ক্লাবের পক্ষ থেকে দেওয়া চুক্তি নবায়নের প্রস্তাবকে তিনি ‘অপমানজনক ও অসম্মানজনক’ বলে মনে করছেন। বর্তমানে তিনি ক্লাবটি থেকে বার্ষিক ১০৮ মিলিয়ন ইউরো পেয়ে থাকেন। তবে নতুন চুক্তির প্রস্তাবনায় যে আর্থিক বিষয়টি উল্লেখ করা হয়েছে, সেটি নাকি প্রায় বিনামূল্যের মতোই!
ক্লাবের সঙ্গে এই মুখোমুখি অবস্থানের কারণে বেনজেমা গত ম্যাচে খেলেননি এবং আগামীকাল রবিবারের ম্যাচেও অংশ নেবেন না বলে জানা গেছে। আল-ইত্তিহাদ কোচ সার্জিও কনসেইসাও বলেছেন, ‘আমি এখানে কোচিং করতে এসেছি, ম্যাচের জন্য প্রস্তুতি নিতে এবং জেতার জন্য। বাকি বিষয় আমার আওতার বাইরে। কারিম একজন অসাধারণ পেশাদার এবং একজন চমৎকার খেলোয়াড়, যার সঙ্গে কাজ করতে আমি গর্বিত।’
আল-ইত্তিহাদে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের অর্জনে বড় অবদান রেখে আসছেন বেনজেমা। ৮৩ ম্যাচে ৫৪ গোল ও ১৭টি অ্যাসিস্ট করার পাশাপাশি তিনি ক্লাবকে লিগ এবং কাপের শিরোপা উপহার দিয়েছেন। তবে বর্তমান মৌসুমে তার ক্লাব প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি। বর্তমানে তারা টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং শীর্ষে থাকা আল-হিলালের থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে আছে।
জানা গেছে, বেনজেমার এই ক্ষোভের কারণে তিনি রবিবার আল-নাজমা দলের বিপক্ষে ম্যাচেও অংশ নিতে চাইছেন না। পাশাপাশি ইউরোপের শীতকালীন ট্রান্সফার উইন্ডো খোলার সঙ্গে সঙ্গে তার ইউরোপে ফেরার সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এ অবস্থায় আল-ইত্তিহাদে বেনজেমার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তার ভক্তরাও এখন অত্যন্ত উদ্বিগ্ন। বেনজেমাকে ধরে রাখতে সৌদি ক্লাব এখন কী পদক্ষেপ নেয় সেটাই দেখার।
আমি ব্যালন ডি’অর জয়ের যোগ্য ছিলাম: রাফিনহা
সতীর্থদের বাঁচাতে নাইটক্লাব কাণ্ডে মিথ্যা বলেছিলাম- হ্যারি ব্রুকের স্বীকারোক্তি
স্যাম কারেনের হ্যাটট্রিকের পর বৃষ্টি আইনে বিধ্বস্ত শ্রীলঙ্কা