শান্তিচুক্তি হলে তাৎক্ষণিক ইউক্রেনে মোতায়েন হবে ন্যাটো বাহিনী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইউক্রেনে মিত্র দেশগুলোর স্থল, আকাশ ও নৌবাহিনী মোতায়েন করা হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিয়েভে ইউক্রেনের পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, এই মোতায়েনে তথাকথিত 'কোয়ালিশন অব দ্য উইলিং'-এর সদস্য দেশগুলো অংশ নেবে।  

রুটে সংসদ সদস্যদের আশ্বস্ত করে বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকলেও ইউক্রেনের নিরাপত্তার প্রশ্নে ন্যাটোর মনোযোগ কমবে না। ইউক্রেন ন্যাটোর নিরাপত্তা ভাবনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, ন্যাটো প্রতিদিন ইউক্রেনের সঙ্গে সমন্বয় বজায় রাখছে এবং নিয়মিত অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে।

ন্যাটো মহাসচিবের মতে, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত মোট ক্ষেপণাস্ত্রের ৭৫ শতাংশ এবং আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশ ন্যাটোর 'প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট' (পিআরএল) ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা হয়েছে।

এই বক্তব্য এমন সময় এলো, যখন আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত