এবার ভিলেন হয়ে পর্দা মাতাবেন খিলাড়ি’খ্যাত বলিউড তারকা অক্ষয় কুমার। জনপ্রিয় কমেডি সিরিজ ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তিতে ভয়ানক ভিলেন হিসেবে অভিনয় করছেন বলে জানিয়েছে ভ্যারাইটি ইন্ডিয়া। রিপোর্ট অনুযায়ী, অভিনেতা অক্ষয় কুমার এতে যোগ হয়েছেন বড় ধামাকা নিয়ে। তিনি ‘গোলমাল ৫’ ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা দেবেন।
রোহিত শেঠি পরিচালিত এই ফ্র্যাঞ্চাইজি ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ দিয়ে শুরু হয়েছিল। তার উচ্চ-এনার্জি হাস্যরস ও শক্তিশালী শিল্পী তালিকার জন্য খ্যাতি অর্জন করেছে। নতুন কিস্তিতে আগের ফর্মুলা বজায় রাখার পাশাপাশি কিছু ফ্যান্টাসি এলিমেন্ট ও খলনায়কের চরিত্রকে আরও বিশদে দেখানো হবে।
অক্ষয় কুমারের যুক্ত হওয়া ফ্র্যাঞ্চাইজির জন্য বড় সংযোজন। হেরাফেরি, হাউসফুল, ওয়েলকামসহ বহু সফল কমেডি সিরিজে অভিনয় করা অক্ষয় এবার নেতিবাচক চরিত্রে দেখা দেবেন। ‘গোলমাল’ সিরিজের স্বাভাবিক কমেডি সংঘর্ষ থেকে ভিন্ন হবে এবারের গল্প।
অজয় দেবগন আগের মতোই সিনেমার গল্পকে নেতৃত্ব দেবেন। অরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়স তালপাদে, কুনাল কেম্মুসহ নিয়মিত অভিনেতারাও প্রত্যাবর্তন করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া জনি লিভার, সঞ্জয় মিশ্রা, মুকেশ তিওয়ারি ও অশ্বিনী ক্যালসেকরের মতো ভেটেরান কমেডিয়ানরাও ছবিতে থাকবেন।
শারমান জোশি আবারও তার চরিত্রে ফিরতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও কারিনা কাপুর খানের উপস্থিতি এখনও নিশ্চিত নয়। ‘গোলমাল ৫’ ছবির শুটিং ফেব্রুয়ারির শেষের দিকে ফিল্ম সিটিতে শুরু হবে। এটি মুক্তি পেতে পারে আগামী বছরের শুরুতে।
কোথায় ভোট দেবেন জানাবে ইসির স্মার্ট অ্যাপ
হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা ভোটার
জমে উঠেছে নির্বাচনী গান
যুদ্ধ বন্ধ করুন, মানুষের জীবন রাজনীতির চেয়ে গুরুত্বপূর্ণ: গার্দিওলা