ওয়াল্ট ডিজনি তাদের নতুন সিইও নির্বাচন করেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা দীর্ঘ প্রক্রিয়ার পর এ সিদ্ধান্ত হলো। প্রতিষ্ঠানটির নতুন সিইও হচ্ছেন জশ ডি’আমারো। তিনি বর্তমানে কোম্পানির থিম পার্ক ও কনজ্যুমার প্রোডাক্টস বিভাগের প্রধান।
ডি’আমারো বর্তমান সিইও বব আইগারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। আইগার সম্মিলিতভাবে প্রায় দুই দশক ধরে এ পদে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার ডিজনির বোর্ড ডি’আমারোর সিইও নিয়োগের ঘোষণা দেয়। এর মাধ্যমে মিডিয়া জায়ান্টটির দীর্ঘদিন ধরে আলোচিত উত্তরাধিকার নির্ধারণ প্রক্রিয়ার ইতি ঘটে। আইগারসহ ১০ সদস্যের বোর্ড সোমবার বিকালে অনুষ্ঠিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে ডি’আমারোর নিয়োগ অনুমোদন করে।
নয়া প্রেমে শমিতা শেঠি!