বৈষম্য মোকাবেলায় ডিজনির ‘জুটোপিয়া ২’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ এএম

ডিজনির 'জুটোপিয়া ২' ফিরে এসেছে ২০১৬ সালের হিট অ্যানিমেশনের প্রাণীর জগতে। এবার গল্পের কেন্দ্রে আছে এক সাপ, গ্যারি ডি’স্নেক, যে তার প্রজাতির হারানো মর্যাদা ফেরাতে চায়। বুধবার (২৬ নভেম্বর) মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যেই ২০২৫ এ অন্যতম ব্যবসাসফল সিনেমার তালিকায় জায়গা করে নিচ্ছে।  নন-স্টপ অ্যাকশন, বুদ্ধিদীপ্ত কৌতুক এবং সামাজিক বার্তা মিলিয়ে তৈরি এ ছবিতে বৈচিত্র্য ও বাইরের চেহারার ভিত্তিতে কাউকে বিচার না করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
 
জুডি হপস (জিনিফার গুডউইন) এবং নিক ওয়াইল্ড (জেসন বেটম্যান) নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এ সিক্যুয়ালে। একটি চোরাচালান মামলার তদন্ত করতে যেয়ে জুটোপিয়ার প্রতিষ্ঠাতা ও শহরের 'ওয়েদার ওয়াল' এর সঙ্গে সম্পর্কিত গোপন তথ্য উদঘাটন করতে নামে তারা। তাদের সহায়তায় আছে একরাশ নতুন মুখ —এক পডকাস্টার বিভার, এক বাসিলিস্ক এবং আরও অনেক বিচিত্র চরিত্র, পাশাপাশি সঙ্গীতের আনন্দ যোগ করতে ফিরে এসেছে পুরোনো প্রিয় চরিত্র গ্যাজেল (শাকিরা) । 
 
চমকপ্রদ অ্যানিমেশন,উত্তেজনপূর্ণ চেজ সিকোয়েন্স এবং ধারালো হাস্যরস, সব মিলিয়ে 'জুটোপিয়া ২'  সামাজিকভাবে প্রাসঙ্গিক সিক্যুয়েল হিসেবে মূল চলচ্চিত্রের মর্যাদা ধরে রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত