বহুল আলোচিত ‘এপস্টেইন ফাইলস’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকা কঙ্গনা রানাউত। আর সেই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে কঙ্গনা জানান, ফাঁস হওয়া তথ্যে তিনি গভীরভাবে বিস্মিত ও বিরক্ত। তার দাবি, এসব তথ্য পড়ার পর বিখ্যাত ও ক্ষমতাশালী মানুষদের সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিই বদলে গেছে। কঙ্গনা লেখেন, অপরাধ নতুন কিছু নয়, কিন্তু এখানে নাকি অপরাধকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য করে তোলার প্রবণতা দেখা গেছে-যা তাকে হতাশ করেছে।
অভিনেত্রীর ভাষ্য, ছোটবেলা থেকে যাদের তিনি তারকা বা প্রভাবশালী ব্যক্তি হিসেবে জেনে এসেছেন, তাদের নাম এমন বিতর্কে জড়ানো সত্যিই উদ্বেগজনক। সমাজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। মানবিক মূল্যবোধ আদৌ টিকে থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা।
জামায়াতের জনতার ইশতেহার : রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা
'লেট ইট গো', সাম্প্রতিক সব ঘটনা নিয়ে বললেন মোস্তাফিজ 