রাজনৈতিক উত্তেজনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে বাংলাদেশ। এর প্রেক্ষিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে চিরশত্রু ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এজন্য জুলাই আন্দোলনের পর বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্কে জড়ানো পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আসিফ নজরুল লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তাঁর দেশ ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’
আসিফ নজরুল আরও লিখেছেন, ‘বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজির চুক্তি বাতিলের ঘটনার জেরে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। এরপর পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কটের গুঞ্জন শোনা গেলেও তারা সে পথে হাঁটেনি। পাকিস্তান শুধু ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।
ভারত বৈষম্য বাড়াচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তানকে ধন্যবাদ নাসের হুসেইনের
আল-নাসর ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন রোনালদো