রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে বিশেষ একটি অনুরোধ জানিয়েছেন সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে ইউটিউবার, অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেয়ার আবেদন জানান।
তুষারের এই আবেদনে যেন নতুন করে আলোচনায় এলো সদ্য ঘোষিত ‘একুশে পদক বিতর্ক’। কারণ, এবার নানা কারণেই সমালোচিত হয়েছে এই রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ পদকটি। প্রথম সমালোচনা উঠেছে এবার সাহিত্যে অবদানের জন্য কাউকে স্বীকৃতি দেয়া হচ্ছে না। অন্যদিকে নৃত্যে অবদানের জন্য যাকে মনোনীত করা হয়েছে, তার বিষয়ে রয়েছে সর্বোচ্চ সমালোচনা।
একুশে পদক ২০২৬-এর এমন নাজুক পরিস্থিতিতে যেন আরেকটু বাতাস পেলো ডা. তুষারের নতুন আবেদনে। তার এই স্যাটায়ার পোস্টের মাধ্যমে এটুকু স্পষ্ট, তিনি এবারের একুশে পদকে সাহিত্যের ঘাটতি লাঘব করতে চাইছেন সালমান মুক্তাদিরকে দিয়ে! একইসঙ্গে এই ইউটিউবারের রাজনৈতিক অ্যাকটিভটিকেও ইঙ্গিত করেছেন তুষার। তিনি তার পোস্টে লেখেন, ‘সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি।’
তার এই আবেদন বা অনুরোধটিকে অনেকে হালকাভাবে নেবেন বলেও অনুমান করেছেন এই রসবোধ সম্পন্ন বিশ্লেষক। তাই তো তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, ‘এটা একটা সিরিয়াস পোস্ট।’ শেষে তার আবেদন ও অনুরোধের যুক্তিটিও তুলে ধরেন। তার ভাষায়, ‘সে (সালমান মুক্তাদির) প্রথম ইংলিশ অক্ষরে বাংলা বই লিখেছিল বলে শুনেছি।’
উল্লেখ্য, চলতি বছর সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু, বাউলশিল্পী ইসলাম পালাকার, চলচ্চিত্র অভিনেত্রী ববিতা, নৃত্যে অর্থিসহ ১০ বিশিষ্টজনকে প্রদান করা হচ্ছে একুশে পদক ।
খুলনায় ব্যবসায়ীকে গুলি, আটক ২
পথসভার মাধ্যমে নিজ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়াকরণ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি
জীবনের নিরাপত্তা চেয়ে আবদুল আউয়াল মিন্টুর থানায় জিডি