পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের আবারও বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে, পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে হানিয়ার ভাঙা প্রেম জোড়া লেগেছে। কেবল তাই নয়, আগামী রমজানে বিয়ে করতে যাচ্ছেন তারা। যদিও বিয়ের বিষয়টি নিয়ে এখনো হানিয়া আমির বা অসীম আজহার কিংবা তাদের টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
কয়েক মাস আগে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করে, হানিয়া-অসীম আবারো সম্পর্কে জড়িয়েছেন। তবে হানিয়া বা আসীম— কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। এই দুই তারকা একসময় পাকিস্তানি শোবিজের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি ছিলেন। ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তারা সম্পর্কে ছিলেন, এরপর বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া প্রকাশ্যে বলেন, ‘আমরা শুধু ভালো বন্ধু।’
এ দিকে হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন অসীম। কিন্তু গত বছরের শুরুর দিকে অর্থাৎ বাগদানের ৩ বছর পর এ সম্পর্কের ইতি টানেন তারা। তবে গত বছরের আগস্টে গায়ক অসীমের কনসার্টে উপস্থিত হন হানিয়া আমির।
কেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক: সাদিক কায়েম
শিক্ষাবিদ কবীর চৌধুরীর জন্মদিন আজ