সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মোহাম্মদ জোয়েবকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দেশে ফেরানো হয়েছে। আমিরাত বোর্ড জানিয়েছে, দলের শৃঙ্খলা লঙ্ঘনের কারণে তাকে দুবাইতে ডাকা হয়েছে এবং সময়মতো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
ভারতের সংবাদ প্রতিদিন জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন মদ্যপান এবং নারীদের সঙ্গে ঘনিষ্ঠতা প্রকাশের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে জোয়েবকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে জোয়েব নিজেই দাবি করেছেন, এই সিদ্ধান্তে তার পাকিস্তানি জাতীয়তা প্রভাবিত করেছে। তিনি অভিযোগ করেছেন, আমিরাত দল পরিচালনার সাথে জড়িতরা সবাই ভারতীয়। আর তিনি পাকিস্তানি হওয়ায় সরানো হয়েছে। তিনি বোর্ডের কাছে আনুষ্ঠানিক তদন্তের আহ্বান জানিয়েছেন।
এক ভিডিও বিবৃতিতে জোয়েব বলেছেন, “আমাকে ডাক দিয়ে বলা হয়েছিল নিজের যোগ্যতা অযোগ্য ঘোষণা করতে যাতে আমাকে দুবাই পাঠানো যায়। আমি প্রত্যাখ্যান করলে হুমকি দেওয়া হয়েছিল। পরে বলা হয়েছিল, মায়ের অসুস্থতা ব্যবহার করে দেশে ফিরতে পারি। কারণ জানতে চাইলে কিছু বলা হয়নি এবং জোর করে আমাকে ফেরানো হয়েছে।” তিনি আরও জানিয়েছেন, “প্র্যাকটিস ফিল্ড থেকেও সরিয়ে বলা হয়েছিল, ‘তোমার ফ্লাইট আছে, দুবাই ফিরে যাও। না গেলে হোটেল বুকিং বাতিল করা হবে এবং তোমাকে খরচ দিতে হবে। এটা ভারত, এখানে কিছুই হতে পারে।’
জোয়েব বিমানবন্দর থেকে আমিরাত বোর্ড ও আইসিসির উদ্দেশ্যে বলেন, 'আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। দল পরিচালনা আমাকে কোনো ব্যাখ্যা ছাড়াই ফেরিয়েছে। আমাদের পুরো ব্যবস্থাপনা ভারতীয়। আমরা আমিরাকে প্রতিনিধিত্ব করি। জাতীয়তা এখানে কোনো বিষয় হতে পারে না।'
আমিরাত মঙ্গলবার চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে। এরপর তারা খেলবে কানাডা, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথাক্রমে ১৩, ১৬ এবং ১৮ ফেব্রুয়ারি।
এশিয়ান কাপের স্কোয়াডে সুইডেনপ্রবাসী আনিকা, আছেন আলপিও