রিশাদ এবার রাওয়ালপিন্ডিতে, সাকিব-মিরাজ-রানাদের কিনলো না কেউ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ হোসেন। উইকেট নিয়েছিলেন ১৩টি। কিন্তু এবার নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ছেড়ে দেয়। এমনকি প্রথমবারের আয়োজিত নিলামে রিশাদের জন্য বিডও করেনি লাহোর। তবে করাচি ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ১ কোটি ১০ লাখ ভিত্তিমূল্যের রিশাদের জন্য বেশ কিছুক্ষণ দাম হাঁকিয়েছে। শেষপর্যন্ত ৩ কোটি রুপিতে রিশাদকে কিনে নেয় রাওয়ালপিন্ডিতে। 

রিশাদকে কিনলেও বাকি ৫২ জন বাংলাদেশির মধ্যে এখন পর্যন্ত কাউকেই কেনেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের সাকিব আল হাসানকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি।

১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি ভিত্তিমূল্যের ফাস্ট বোলার নাহিদ রানাকে নিয়েও আগ্রহ দেখায়নি কেউ। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত