ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ এএম

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মোট ১৫০টি ভোটকেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৯৪ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল ভোট পেয়েছেন ৯৭ হাজার ৬২৬টি।

এছাড়া জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকী তারা প্রতীকে ভোট পেয়েছেন ১৭৬, হাতপাখা প্রতীকে আবু নুমান মো. মামুনুর রশিদ পেয়েছেন ২৫০৮ ভোট, বাসদের দিলরুবা নূরী মই প্রতীকে ভোট পেয়েছেন ৭৯৫ ভোট।

এদিকে বগুড়া-৬ আসনে ১৫১টি কেন্দ্রে গণভোট দিয়েছেন ৩ লাখ ২২ হাজার ১২৫ জন ভোটার। এরমধ্যে 'হ্যাঁ' পেয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৭৯টি এবং 'না' ভোট পেয়েছে ৮০ হাজার ২০৩টি।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এরমধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ২২ হাজার ৪৮৫ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। অনুষ্ঠিত হয়েছে গণভোটও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত