আমগাছে ঝুলছিল কাঠুরিয়ার মরদেহ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় আমগাছের ডালের সঙ্গে মাফলার পেঁচানো অবস্থা ফজলুল আলী নামে এক কাঠুরিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ওমরগাড়ী উত্তরপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফজলুল আলী (৪০) ওই গ্রামের বাসিন্দা। তিনি কাঠ কাটা ও গাছ কেনাবেচার কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় ও বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, ফজলুল আলী বিভিন্ন সংস্থাথেকে ঋণ নিয়ে কাঠের ব্যবসা শুরু করেন। কিন্তু ব্যবসায় ক্ষতি হওয়ায় আর্থিক সংকটে পড়েন। পাওনাদারদের চাপ ও পারিবারিক অশান্তির কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করেন। পরে আহত স্ত্রীকে চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। ওই রাতে ফজলুল আলী বাড়ি থেকে বের হন। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত