এবার চারুকলায় নয়, বসন্ত উৎসব জমেছে মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম

বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতিবছর ১ ফাল্গুন ‘বসন্ত উৎসব’ আয়োজন করে থাকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। এ বছরও ‘বসন্ত উৎসব ১৪৩২’  আয়োজন করেছে সংগঠনটি। তবে বিগত বছরগুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নয়। এবার বসন্ত উৎসব হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে।

ছবি: ফোকাস বাংলা

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের সমবেত যন্ত্র ও কণ্ঠসংগীতের মাধ্যমে উৎসবের সূচনা হয়।

ছবি: ফোকাস বাংলা

দিনভর আয়োজনে থাকছে নৃত্য ও সংগীত দলের পরিবেশনা, একক সংগীত, আবৃত্তি, শিশু-কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা। পাশাপাশি বসন্ত কথন, প্রীতি বন্ধনী ও আবির বিনিময়ের আয়োজনও থাকছে।

ছবি: ফোকাস বাংলা

গত তিন দশকের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন হলেও এবার জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত