এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের হ্যান্ডশেক না করা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, সেটি পরে বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচগুলোতেও ছড়িয়ে পড়ে। সেই ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে আগামীকালের ভারত–পাকিস্তান টি–টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ।
কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি ঘিরে আজ দুই দলের অধিনায়ককে সংবাদ সম্মেলনে সরাসরি প্রশ্ন করা হয়—টসের সময় দুই দল হ্যান্ডশেক করবে কি না।
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি বলেন, “টসের সময় হ্যান্ডশেক হবে কি না, তা দেখা যাবে। ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।”
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আগা–কেও একই প্রশ্ন করা হলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। তিনি সংক্ষেপে বলেন, “কালই জানা যাবে।”
সব মিলিয়ে কলম্বোতে আগামীকালের হাইভোল্টেজ ম্যাচে মাঠের ক্রিকেটের পাশাপাশি টসের সময় দুই দলের আচরণও এখন বাড়তি কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তারিককে 'চাকার' নয় ভারতের বিপক্ষে 'ট্রাম্পকার্ড' মনে করেন সালমান আগা
মেসি যেনো বিশ্বকাপ জিততে না পারে- প্রার্থনা করেছিলেন রোনালদো